কিশোর কবিতা

কিশোর কবিতা-কাজী নজরুল ইসলাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 30015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৬০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম লিখিত শিশু-কিশোরদের জন্য ছড়া, কবিতার এই সংকলন বাংলাভাষী ছোটরা এবং কিশোর-কিশোরীরা পড়তে পারবে। তারা তাদের প্রিয় কবিকে আরও ভালোভাবে বুঝতে পারবে যে ছোটদের তিনি কত ভালোবাসতেন। নজরুল ছোটদের জন্য যে কটা কবিতা-ছড়া লিখেছেন— যেমন: প্রভাতী, খুকি ও কাঠ্্বেরালি, দেখব এবার জগৎটাকে, ঝিঙেফুল-এর মতো মিষ্টি কবিতাগুলো ছোটদের মনে সুন্দরভাবে ছাপ ফেলে।

ছোটদের কবিতা আবৃত্তি শেখানো আর ছন্দের গান তৈরি করতে এমন কবিতা বাংলা শিশুসাহিত্যে খুব বেশি নেই। বহু যুগ ধরে পাঠ্যবইয়ে নজরুলের লেখা ‘প্রভাতী’ কবিতা ছোটদের হৃদয়ে আলাদা একটা ভালো লাগার, ভালোবাসার স্থান করে নিয়েছে। মানুষের জীবনে প্রতিদিনই প্রভাত আসে, ভোর হয়, সুন্দর একটি সকাল দিয়ে প্রতিদিনের কাজ হয় শুরু। নজরুল তার ‘প্রভাতী’ কবিতা দিয়ে সব শিশুর চোখের ঘুমকে যেন এক চিরচেনা নতুন সাজে এনে মেলে ধরেছেন।

আগেকার দিনে যুগে যুগে ছোটরা কবিতাপাঠ শিখত ‘পাখি সব করে রব, রাতি পোহাইল’ দিয়ে, এখন সে জায়গা নিয়েছে নজরুলের লেখা ‘ভোর হল দোর খোল’ কবিতা। ছোটদের খেলার রাজ্যে তাদের মন জয় করার এমন কবিতা আমাদের শিশুসাহিত্যে আজকাল আর লেখা হয় না বললেই চলে। এই সংকলনটিতে একই সঙ্গে নজরুলের তারুণ্যের দ্রোহ, সাম্য, মানবতা, ন্যায়বোধ ও শিশু-কিশোর মনের বিচিত্র কল্পনাপ্রতিভার স্বাক্ষর রয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কিশোর কবিতা-কাজী নজরুল ইসলাম
ইংরেজি নাম Kishor Kobita-Kazi Nazrul Islam
লেখক কাজী নজরুল ইসলাম
প্রকাশনী আদর্শ
বিষয় কিশোর কবিতা
আইএসবিএন 9789849571353
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
ISBN9789849571353
বান্ডিংhard cover
কাজী নজরুল ইসলাম

লেখক সম্পর্কে

কাজী নজরুল ইসলাম

১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিনাট্যকার, অভিনয়শিল্পী, সুরকার ও প্রবন্ধকার। নজরুলের বাল্যকাল কেটেছে দুঃখ-দুর্দশায়। তাই তাঁর ডাকনাম ছিলো দুখু মিয়া। তাঁর বৈচিত্র্যময় শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পিতৃহীন হওয়ার পর তিনি পড়ালেখা ছেড়ে যোগ দেন লেটোর দলে, যেখান থেকে তিনি কবিতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 30015% ছাড়