ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন
উন্নয়ন বিভ্রম
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৩৫২
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২২
বিস্তারিত
উন্নয়ন বিভ্রম গ্রন্থে জিয়া হাসান বাংলাদেশের বিগত দশকের জিডিপির রেকর্ড প্রবৃদ্ধির বয়ানের অন্তরালে মন্দা, চোষণ ও পাইকারি হারে তথ্য বিকৃতির না-বলা একটি ইতিহাস তুলে ধরেছেন। ২০১০-এর শেয়ার বাজার, এমএলএম ও আবাসন খাতের বাবল সৃষ্টির সময় থেকে লেখকের বিশ্লেষণের শুরু।
ক্রম ধারাবাহিক এই বিশ্লেষণে বাবলগুলো চুপসে যাওয়ার পর ২০১৩-১৪ পর্যন্ত লুকিয়ে রাখা একটি মন্দা, ২০১৪-এর রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের পর ঋণ ও চোষণভিত্তিক ভোগ-ব্যয়ের উত্থান, ২০১৯-এর তারল্য সংকটে সেই উত্থানের যতিচ্ছেদ, কোভিডকালীন সময়ের আরেকটি লুকোনো মন্দাসহ অর্থনীতির বিবিধ গুরুত্বপূর্ণ বাঁককে— অব্যাহত উন্নয়নের বয়ানের বাইরে গিয়ে বাণিজ্যচক্রের উত্থান-পতনের ভিত্তিতে নতুন একটি ট্রাজেক্টরিতে উপস্থাপন করেছেন লেখক।
তিনি দেখিয়েছেন, ২০২২ সালে এসে অস্বাভাবিক সরকারি ব্যয়বৃদ্ধি, ফেরত দেওয়ার বাধ্যবাধকতাহীন ঋণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও অল্প কিছু পরিবারকেন্দ্রিক টাইকুনদের হাতে বাংলাদেশের আগামী দশকের উন্নয়ন ও কর্মসংস্থানের যে প্রত্যাশা সৃষ্টি করা হয়েছে সেই পরিকল্পনা অত্যন্ত ভঙ্গুর ও উন্নয়ন অর্থনীতির মৌলনীতির সাথে সাংঘর্ষিক। লেখকের মতে, এই ভঙ্গুরতাগুলো অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
বইয়ের তথ্য
| নাম | উন্নয়ন বিভ্রম |
|---|---|
| ইংরেজি নাম | Unnoyon Bivrom |
| লেখক | জিয়া হাসান |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন |
| আইএসবিএন | 9789849656494 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849656494 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
