নাটক

মহাপুরুষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳102

৳ 12015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 18 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৭২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা ‘জীবন তার সুবিশাল বহু প্রসারিত করুক সবার কে। আনন্দে পরিপূর্ণ হোক সবার জীবন।’- মহাপুরুষের বাণী তার ঘোষণা- ‘আমি মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে তুলতে চাই। এই ইচ্ছার শেষ কোথায়? হুমায়ূন আহমেদের অতুলনীয় সংলাপে বোনা মঞ্চ-সফল নাটকের শেষ দৃশ্য পর্যন্ত খুঁজতে হবে এ প্রশ্নের উত্তর। এক রুদ্ধশ্বাস যাত্রা কিন্তু আনন্দে পরিপূর্ণ। ভূমিকা এই মঞ্চ নাটকটি কিভাবে লেখা হল সেই গল্পটি বলি।

একদিন সকালে অপরিচিত এক ভদ্রলোক এসে উপস্থিত। তাঁর হাতে এক কার্টুন বিদেশী সিগারেট, চারটা চমৎকার খাতা, ছ’টা বল পয়েন্ট। তিনি বললেন, আপনাকে একটা নাটক লিখতে হবে। আপনার জন্যে সিগারেট, খাতা কলম নিয়ে এসেছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বিদেয় হলেন। এবং এক সপ্তাহ পর আবার একগাদা সিগারেট নিয়ে উপস্থিত। কি মুশকিল! আমি বিদেশী সিগারেটের ধোঁয়া টানি এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি কি করে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। শেষ পর্যন্ত আমার বিপদ ত্রাতা হিসেবে টেনে আনলাম ‘মহাপুরুষ’ কে। মহাপুরুষরা মানুষকে উদ্ধার করেন।

আমাকেই বা করবেন না কেন? এই ইচ্ছে মহাপুরুষের জন্ম কথা। যাঁরা আমার এই নাটকটি মঞ্চে আনতে চান তাঁদের বলছি- মঞ্চায়নের জন্যে আমার কোন পূর্ব অনুমতির প্রয়োজন নেই। সংলাপ বদলানো যাবে না এবং নাটক শেষ করতে হবে “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” এই গানটি দিয়ে (গীত বিনাত; ২১২) এই দু’টি মাত্র শর্ত। খুব কঠিন শর্ত নিশ্চয়ই নয়। হুমায়ূন আহমেদ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মহাপুরুষ
ইংরেজি নাম Mohapurush
লেখক হুমায়ূন আহমেদ
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় নাটক
আইএসবিএন 9789848933794
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৫ সাল
পৃষ্ঠা সংখ্যা72
ভাষাbangla
ISBN9789848933794
বান্ডিংhard cover
হুমায়ূন আহমেদ

লেখক সম্পর্কে

হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 102

৳ 12015% ছাড়