নেটওয়ার্কিং ও ক্লাউড কম্পিউটিং

এক্সপার্ট নেটওয়ার্কিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳493

৳ 58015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 87 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৭৫৪
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ভূমিকা বর্তমান যুগের কম্পিউটিং মানেই নেটওয়ার্ক কম্পিউটিং। এখন আর বিছিন্ন হয়ে থাকার উপায় নেই। এর বড় উপহার হলো ইন্টারনেট। আজ ইন্টারনেট আমাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ইন্টারনেট নয়, অফিস-আদালতে নেটওয়ার্কের ব্যবহারও অপরিহার্য। কিন্তু সে তুলনায় নেটওয়ার্কে দক্ষ লোকের সংখ্যা কম। অথচ দেখা যায় অনেকের আগ্রহ আছে নেটওয়ার্ক সম্পর্কে জানার। বাংলায় নেটওয়ার্ক বিষয়ে বই অনেকেই চেয়ে এসেছেন একদিন। তাদের সেই প্রত্যাশা পুরণের জন্যই এই চেষ্টা। কেউ যাতে কম্পিউটারের সাধারণ জ্ঞান নিয়ে শুরু করে সহজেই নেটওয়াকিং বিষয় আত্মস্থ করতে পারে সেজন্য সহজ ও সাবলীল ভাষায় নেটওয়াকিঙের জটিল বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন জন বিভিন্ন সময় এ ধরনের একটি পুস্তকের অভাবে কথা বলে এসেছেন।

তাদের আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। সবাই সহজবোধ্যতার দিকে লক্ষ্য রেখে এ পুস্তকের প্রথমদিকে নেটওয়ার্কের সাধারণ বিষয়াবলী, যেমন নেটওয়ার্ক কী ও কেন, কোন ধরনের মিডিয়া এতে ব্যবহৃত হয়, এতে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস ও সেগুলির কার্যপ্রণালী, বিভিন্ন নেটওয়ার্ক আর্কিটেকচার, স্ট্যান্ডার্ড, প্রটোকল নিয়ে আলোচনা করা হয়েছে। মধ্যভাগে আছে ইন্টারনেটওয়াকিঙের জনপ্রিয় প্রটোকল স্যুট টিসিপি/আইপি ও এর বিভিন্ন সার্ভিস নিয়ে আলোচনা। শেষদিকে আলোচনা করেছি নেটওয়ার্ক ডিজাইন, ম্যানেজমেন্ট সিকিউরিটি ও ট্রাবলশুটিং নিয়ে। এটি রচনায় যেসব পুস্তক ও আরএফসি আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে তার একটি তালিকা দেয়া হয়েছে পুস্তকের শেষে। আগ্রহী পাঠক বিস্তারিত জানার জন্য সেসব দলিল ব্যহার করতে পারেন।

আরেকটি পুস্তক রচনার ধকল সহ্য করার জন্য ধন্যবাদ জানাই আমার স্ত্রী শারমিন সরকার এবং পুত্র সব্যসাচী সরকারকে ধান্যবাদ জানাই আমার ছাত্র ও অন্যান্য যারা বিভিন্ন সময় এই পুস্তক রচনায় অনুপ্রাণিত করেছেন। বইটি পাঠকদের কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এক্সপার্ট নেটওয়ার্কিং
ইংরেজি নাম Expart Networking
লেখক সুহৃদ সরকার
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় নেটওয়ার্কিং ও ক্লাউড কম্পিউটিং
আইএসবিএন 9847027700947
পৃষ্ঠা সংখ্যা ৭৫৪
ভাষা bangla
বাঁধাই paperback
সংস্করণ ২০১৯ সাল
পৃষ্ঠা সংখ্যা754
ভাষাbangla
ISBN9847027700947
বান্ডিংpaperback
সুহৃদ সরকার

লেখক সম্পর্কে

সুহৃদ সরকার

সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 493

৳ 58015% ছাড়