হালাল গোশত হারাম গোশত
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১৫৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- —
- প্রথম প্রকাশ
- ২০১০
বিস্তারিত
মুসলমান হিসেবে আমাদের খাদ্যের তালিকায় গোশত একটি অপরিহার্য অনুসঙ্গ। পছন্দের তালিকায় কারো মুরগী, কারো গরু বা মহিষ, কারো বকরী, ভেড়া-দুম্বা বা কারো অন্য কোন পশুপ্রাণী। তাই গোশতের অপরিহার্যতার কথা অস্কীকার করার কোনো উপায় নেই। মাছ বা অন্যান্য খাবার সমগ্রী অপর্যাপ্ততা এবং সীমাহীন চড়ামূল্য হওয়ার প্রেক্ষিতে এখন অনেকেই গোশতকে নিত্যদিনের খাবার অনুসঙ্গ হিসেবে গ্রহণ করতে স্বাচ্ছন্দবোধ করেছেন। এছাড়া আদিকাল থেকেই ভূড়িভুজ ও উৎসব আয়োজনে গোশতের কোনো বিকল্প নেই। গোশতের প্রয়োজনীয়তা এবং খাদ্য হিসেবে এর ব্যবহার সবধর্মেই কমবেশ পরিলক্ষিত হয়। কিন্তু ইসলাম ধর্মে এ ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বনের জন্য তাগিদ দেয়া হয়েছে। এই খাদ্যটি জায়েয এবং বৈধ হওয়ার জন্য রয়েছে বেশকিছু শর্ত ও বিধি। এসব বিধি ও শর্ত উপেক্ষিত গোশত বা তার দ্বারা প্রস্তুতকৃত কোন খাদ্যদ্রব্য মুসলমানদের সামনে আসলে তা তাদের জন্য অবৈধ ও হারাম।
সুতরাং গোশতকে খাদ্য হিসেবে গ্রহণ করার পূর্বে চিন্তা করতে হবে, অনুসন্ধান ও তথ্য তালাশ করতে হবে তা আমাদের জন্য জায়েয কি না? বর্তমান মুসলিম সমাজ কি আদৌ এসব বিষয়ে খতিয়ে দেখার গরযবোধ করছে? সমাজের চিত্রের প্রতি দৃষ্টি বুলালে কি তেমনটি মনে হয়?
সুতরাং হালকা ভেবে আজ আমরা গোশত হিসেবে যা খাচ্ছি তা আমাদের জন্য জায়েয কি না? তারই ওপর ভিত্তি করে সংকলন করা হয়েছে ‘হালাল গোশত হারাম গোশত’ নামক এই ছোট্ট অতীব জরুরি বইখানা। শায়খুল ইসলাম জাস্টিস আল্লামা মুফতী তাকী উসমানীর বেশ কয়েকটি প্রবন্ধের সমন্বয়ে সংকলন করা হয়েছে এই বইটি।
বইয়ের তথ্য
| নাম | হালাল গোশত হারাম গোশত |
|---|---|
| ইংরেজি নাম | halal goshto haram goshto |
| লেখক | (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন |
| প্রকাশনী | বিশ্বকল্যাণ পাবলিকেশন্স |
| বিষয় | ইসলামী জীবন,হালাল-হারাম, কবিরা গুনাহ, তওবা ও ফেৎনা |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৮ |
| ভাষা | bangla |
| প্রথম প্রকাশ | ২০১০ |
| পৃষ্ঠা সংখ্যা | 158 |
| ভাষা | bangla |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
